বাঘাইছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মীর হেলাল, উন্নয়নের প্রতিশ্রুতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাঘাইছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মীর হেলাল, উন্নয়নের প্রতিশ্রুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
বাঘাইছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মীর হেলাল, উন্নয়নের প্রতিশ্রুতি ছবির ক্যাপশন:

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, জনগণকে কিছু চাইতে হবে না; বরং দায়িত্ববোধ থেকেই দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে।

বুধবার (১৫ জুলাই) রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বাঘাইছড়ি উপজেলার বারোবিন্দু ঘাট এলাকা পরিদর্শনকালে তিনি প্রায় দুই কিলোমিটার ভেঙে যাওয়া সড়ক পুনর্নির্মাণ, দ্রুত কালভার্ট নির্মাণ এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের আশ্বাস দেন। এ সময় তিনি পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলে বাঘাইছড়ির নদীভাঙন রোধে দ্রুত কার্যকর প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের প্রতিটি উপজেলায় সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে আধুনিক ভূমি অফিস এবং ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, বাঘাইছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ, খাল-বিল ভরাট, অপরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ এবং পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে দুর্যোগের ক্ষয়ক্ষতি বেড়ে যাচ্ছে।

টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের প্রশংসা করেন তিনি।

পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক টানা বর্ষণে বাঘাইছড়ি উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সড়ক, কালভার্ট, কৃষিজমি, মাছের ঘের, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শত শত বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশি

গাজার ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশি