মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক ছবির ক্যাপশন:

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ মোট ৫০৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিদেশিদের পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে দেশটির ১৮টি স্থানে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে জানান, অভিযানে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, পুলিশ এবং স্থানীয় সরকারের প্রায় ৮৭৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযান চলাকালে নিয়োগকর্তা ও বিদেশি নাগরিকসহ মোট ২ হাজার ২৬০ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫০৩ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ২৯০ জন বাংলাদেশি, ১০১ জন মিয়ানমারের, ৬৬ জন ইন্দোনেশিয়ার, ৩৮ জন নেপালের, ৩৬ জন ভারতের এবং অন্যান্য দেশের ১০ জন নাগরিক রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৫২ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের মধ্যে ৯৫ জন নারী রয়েছেন। তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ বা কাজের কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা (ওভারস্টে) এবং ভিসার শর্ত লঙ্ঘন করে অন্য পেশায় কাজ করা। উদাহরণ হিসেবে বলা হয়েছে, অনেকের নির্মাণ খাতের কর্মভিসা থাকলেও তারা কাপড়ের দোকানসহ অন্য প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এছাড়া কয়েকজন ইউএনএইচসিআর (UNHCR) কার্ডধারীকেও কার্ডের সত্যতা যাচাইয়ের জন্য আটক করা হয়েছে।

এদিকে তদন্তে সহযোগিতার জন্য আরও ১২০ জন ব্যক্তিকে বিশেষ নোটিশ (বোরং-২৯) প্রদান করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সারা মালয়েশিয়ায় দুই শতাধিক ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে, যার প্রায় অর্ধেকই ক্লাং ভ্যালি এলাকায় অবস্থিত। এসব এলাকায় ভবিষ্যতেও অবৈধ অভিবাসন ও ভিসা জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি সমর্থক ‘জলিল চাচা’ বিদায়ের পথে

পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি সমর্থক ‘জলিল চাচা’ বিদায়ের পথে