নাটোর বাগাতিপাড়ায় কীটনাশক বিক্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাটোর বাগাতিপাড়ায় কীটনাশক বিক্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
নাটোর বাগাতিপাড়ায় কীটনাশক বিক্রয়কেন্দ্রে  প্রায় সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি ছবির ক্যাপশন:
আজ শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে সিনজেনটার রিটেইলার পয়েন্টের স্বত্বাধিকারী রাম প্রসাদ মোরের দোকানে  চুরির ঘটনা  ঘটেছে।

দোকান মালিক রাম প্রসাদ মোর জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে দোকানের পেছনের দেয়াল সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন ধরনের কীটনাশক চুরি করে নিয়ে যায়। সকালে দোকানের পাশের একটি বাড়িতে নির্মাণকাজ চলাকালে শ্রমিকরা দোকানের পেছনে কিছু কীটনাশকের কার্টন ও মালামাল পড়ে থাকতে দেখে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দোকানের পেছনের দেয়াল কাটা হয়েছে।

পরে দোকান খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, প্রায় ৩০ কার্টন কীটনাশক নেই। এছাড়া ঘটনাস্থলে লোহাজাতীয় কিছু সরঞ্জাম পড়ে ছিল, যা চোরেরা ব্যবহার করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। তিনি ব্র্যাক ব্যাংক থেকে ২০ লাখ টাকা লোন নিয়ে সিনজেনটার রিটেইলার পয়েন্টের ব্যবসা শুরু করেছেন।

 বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে দোকান মালিককে বলা হয়েছে। বাজারে চারজন পাহারাদার দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে আলোচনা করে এবং বাজার কমিটির সভায় বসে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : গোলাম মোস্তফা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিনাজপুর সফরে তারেক রহমান, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন কাল

দিনাজপুর সফরে তারেক রহমান, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন কাল