পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান ছবির ক্যাপশন:

টানা ভারি বৃষ্টির মধ্যে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ এলাকার চন্দ্রিমা ঝিরঝিরিপাড়ায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় রোজিনা আক্তার (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কলাতলী ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার স্বামী মুজিবুর রহমান এবং তাদের তিন শিশু সন্তান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টানা বৃষ্টির কারণে বাড়ির পাশের প্রায় ৪০ থেকে ৪৫ ফুট উঁচু পাহাড়ের একটি বড় অংশ ধসে টিনের আধাপাকা ঘরের রান্নাঘরের ওপর পড়ে। ঘটনার সময় রোজিনা আক্তার রান্নাঘরে অবস্থান করছিলেন। ধসে পড়া মাটির নিচে তিনি চাপা পড়লেও তার স্বামী ও সন্তানরা আংশিক চাপা পড়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন। রাত সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় টানা প্রায় দেড় ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে রাত ১১টার দিকে রোজিনা আক্তারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সারাদিনের ভারি বর্ষণের কারণে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে এবং রাতের দিকে ধস নামে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে থাকায় রোজিনা আক্তার শ্বাসরোধে মারা যান।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। বর্ষাকালে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে প্রায় ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ করল কোস্টগার্ড

চট্টগ্রামে প্রায় ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ করল কোস্টগার্ড