না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান ছবির ক্যাপশন:

আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ এবং সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে আফগানিস্তান ক্রিকেট অঙ্গনে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কয়েক দিন আগেই তার শারীরিক অবস্থার অবনতির খবর প্রকাশ্যে আসে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, গুরুতর অসুস্থ অবস্থায় তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের উত্থানের অন্যতম প্রধান কারিগর হিসেবে পরিচিত ছিলেন শাপুর জাদরান। তার গতি, আগ্রাসী বোলিং এবং লড়াকু মানসিকতা তাকে আফগান সমর্থকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড শোকবার্তায় উল্লেখ করেছে, দেশের ক্রিকেটের ভিত্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে শাপুরের অবদান অনন্য। ক্যারিয়ারের পুরো সময়জুড়ে তিনি সাহস, নিষ্ঠা এবং গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

বোর্ড আরও জানায়, মাঠের পারফরম্যান্সের বাইরেও শাপুর জাদরান ছিলেন নতুন প্রজন্মের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা। তার দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা তরুণদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করেছে। তার মৃত্যুতে পরিবার, বন্ধু, সতীর্থ এবং পুরো আফগান ক্রিকেট পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বোর্ড।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শাপুর জাদরান প্রায় এক দশক আফগানিস্তানের হয়ে খেলেছেন। এই সময়ে তিনি ৪৪টি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচে ৪৩টি এবং ৩৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩৭টি উইকেট শিকার করেন।

তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি ছিল ২০১৫ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ব্যাট হাতেও মূল্যবান অবদান রেখেছিলেন তিনি। সেই ঐতিহাসিক জয় আজও আফগান ক্রিকেটের অন্যতম গৌরবময় মুহূর্ত হিসেবে স্মরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সোনার খনি ধসে ২৮ জন নিহত, একই পরিবারের ১৩ জনের মৃত্যু

সোনার খনি ধসে ২৮ জন নিহত, একই পরিবারের ১৩ জনের মৃত্যু