ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ ছবির ক্যাপশন:

ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তুচ্ছ কথাকাটাকাটির জেরে এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, বিরোধের একপর্যায়ে প্রতিপক্ষের ঘুসিতে আহত যুবকের নাকের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম হাসিবুল ইসলাম (২০)। তিনি বারইকরণ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন ক্ষিপ্ত হয়ে হাসিবুল ইসলামের মুখে ঘুসি মারেন। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং নাকে গুরুতর আঘাত পান।

ঘটনার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আঘাতের ফলে তার নাকের হাড় ভেঙে গেছে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্তের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের বিরুদ্ধে অতীতেও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, মারধর এবং বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া অভিযুক্ত শুভ হোসেন স্থানীয়ভাবে মাদকসেবনের সঙ্গে জড়িত বলেও কয়েকজন বাসিন্দা দাবি করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শুভ হোসেন বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। আহত ব্যক্তিকে আগে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মাদকবিরোধী অভিযানে জসিম আটক, নগদ টাকাও জব্দ

মাদকবিরোধী অভিযানে জসিম আটক, নগদ টাকাও জব্দ