চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ ট্রাস্ক‌ফোর্স অভিযানে রেলবাগান হাড্ডিপট্টি গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ মো. ইমন নামক একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ০৮:০০ টা থেকে ০৮:৩০ টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন রেলবাগান হাড্ডিপট্টি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইমনের বয়স ২১ বছর, পিতা- মো. ফিরিং, মাতা- মোসা. নিলা বেগম, বর্তমান সাং- রেলবাগান হাড্ডিপট্টি, থানা- সদর মডেল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, স্থায়ী সাং: আলীনগর, থানা: সদর মডেল, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। উদ্ধারকৃত আলামত হিসেবে ২০ (বিশ) পিস ইয়াবা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ট্রাস্ক‌ফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে এ মাদকদ্রব্য উদ্ধার ও আসামীকে আটক করা সম্ভব হয়েছে।
​পরবর্তীতে আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রস্তুতি চলমান। মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত চালিয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
কুষ্টিয়ায় ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে বহু হতাহত

কুষ্টিয়ায় ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে বহু হতাহত