বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন ছবির ক্যাপশন:

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের মাধ্যমে শুধু ইতিহাসই গড়েনি স্পেন, সঙ্গে ঘরে তুলেছে রেকর্ড পরিমাণ অর্থপুরস্কারও। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফির পাশাপাশি ৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি পেয়েছে স্প্যানিশরা।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৬১৬ কোটি ২৫ লাখ টাকা। এটি বিশ্বকাপ ইতিহাসে চ্যাম্পিয়ন দলের জন্য সর্বোচ্চ অর্থপুরস্কার। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের সময় স্পেন পেয়েছিল ৩০ মিলিয়ন মার্কিন ডলার। সেই তুলনায় এবার পুরস্কারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা পেয়েছে ৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যার বাংলাদেশি মূল্য প্রায় ৪০৬ কোটি ৭২ লাখ টাকা। উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার।

তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডও পেয়েছে ৩৩ মিলিয়ন মার্কিন ডলার অর্থপুরস্কার। অন্যদিকে চতুর্থ হওয়া ফ্রান্সের প্রাইজমানি ২৭ মিলিয়ন মার্কিন ডলার

৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে শুধু শীর্ষ চার দলই নয়, নকআউট পর্বে ওঠা এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোকেও উল্লেখযোগ্য অর্থ দেওয়া হয়েছে। ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া কোনো দলই খালি হাতে ফেরেনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অসন্তুষ্ট আইসিসি, পা

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অসন্তুষ্ট আইসিসি, পা