বিক্রির বাজারে হামজা চৌধুরীর লেস্টার সিটি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিক্রির বাজারে হামজা চৌধুরীর লেস্টার সিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
বিক্রির বাজারে হামজা চৌধুরীর লেস্টার সিটি ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি মালিকানা পরিবর্তনের পথে এগোচ্ছে। থাই স্রিভাদ্ধনপ্রভা পরিবার ক্লাবটি বিক্রির জন্য সম্ভাব্য ক্রেতাদের কাছে প্রস্তাব দিয়েছে। পুরো ক্লাব এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সম্পদের জন্য মালিকপক্ষ প্রায় ৩০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩ হাজার ৬৯৬ কোটি ২৩ লাখ টাকা মূল্য চাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, লেস্টার সিটি বিক্রির প্রক্রিয়ায় বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপ একটি বিক্রয় নথি তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট লাইনআপ’। সম্ভাব্য ক্রেতাদের কাছে এই নথির মাধ্যমে ক্লাব ও সংশ্লিষ্ট সম্পদ বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে।

লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর সম্পর্ক দীর্ঘ ২১ বছরের। ক্লাবটির একাডেমি থেকে উঠে এসে তিনি মূল দলে জায়গা করে নেন। লেস্টারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার। ফলে ক্লাবটির সম্ভাব্য মালিকানা পরিবর্তনের বিষয়টি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও বিশেষ গুরুত্ব বহন করছে।

তবে মাঠের সাফল্যের দিক থেকে সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছে লেস্টার। ২০১৫-১৬ মৌসুমে চমকপ্রদভাবে প্রিমিয়ার লিগ জেতা ক্লাবটি বর্তমানে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলছে। ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর পরবর্তী সময়ে চ্যাম্পিয়নশিপ থেকেও নিচে নেমে যায় তারা।

মালিকপক্ষ প্রায় ৩০ কোটি ডলার দাবি করলেও সম্ভাব্য ক্রেতারা কম দাম প্রস্তাব করতে পারেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত প্রায় ২০ কোটি ডলারে ক্লাবটি বিক্রি হতে পারে।

বিক্রির প্যাকেজে পুরুষ ও নারী দল, একাডেমি, কিং পাওয়ার স্টেডিয়াম, সিগ্রেভ প্রশিক্ষণকেন্দ্র, বেলভয়ার ড্রাইভ এবং বেলজিয়ামের ক্লাব ওএইচ লুভেনও রাখা হয়েছে।

এদিকে হামজারও লেস্টার ছাড়ার গুঞ্জন রয়েছে। আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস দাবি করেছে, দেশটির ক্লাব সাবাহ এফকের সঙ্গে হামজা চৌধুরী চুক্তি করেছেন। তবে এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য এখনো সামনে আসেনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের শক্তিশালী আঘাতে মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের

ইরানের শক্তিশালী আঘাতে মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের