ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব পেলেন রবার্তো মানচিনি। আন্দ্রেয়া পিরলোর কোচ হওয়ার সম্ভাবনা থাকলেও রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর সঙ্গে সংযোগ নিয়ে বিতর্কের কারণে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। পরে পিরলো নিজেও দায়িত্ব গ্রহণ না করার ঘোষণা দেন।
এরপর ইতালির নতুন কোচ হিসেবে মানচিনির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এফআইজিসির সভাপতি জিওভান্নি মালাগো। যদিও চুক্তির মেয়াদ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো ইতালির ডাগআউটে ফিরলেন ৬১ বছর বয়সী এই কোচ। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে তিনি ইতালিকে ইউরো ২০২০ শিরোপা জিতিয়েছিলেন। তবে ২০২৩ সালে তিনি হঠাৎ করেই পদত্যাগ করেন।
এদিকে জাতীয় দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কোচ ক্লদিও রানিয়েরি। তিনি পাওলো মালদিনির স্থলাভিষিক্ত হয়েছেন। ২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটিকে ঐতিহাসিক প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর জন্য বিশ্বজুড়ে প্রশংসিত রানিয়েরি এর আগে চেলসি, ভ্যালেন্সিয়া, জুভেন্টাস, রোমা, ইন্টার মিলান ও মোনাকোর মতো ক্লাবের দায়িত্বও পালন করেছেন।
কসমিক ডেস্ক