হজ শেষে দেশে ফিরেছেন ৬০৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হজ শেষে দেশে ফিরেছেন ৬০৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
হজ শেষে দেশে ফিরেছেন ৬০৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির ছবির ক্যাপশন:

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালনের উদ্দেশ্যে গিয়ে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন।

তথ্য অনুযায়ী, দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন হাজি।

হজ পালনের সময় সৌদি আরবে মারা যাওয়া ৫৪ জন বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। স্থানভিত্তিক হিসাবে মক্কায় সর্বোচ্চ ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জন হাজির মৃত্যু হয়েছে।

হজ চলাকালে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে, যা হাজিদের স্বাস্থ্যসেবা ও তথ্য সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে সরকারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। হাজিদের নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবর্তন নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স