ওচোয়ার বিদায়ে শেষ হলো এক যুগ, গ্লাভস তুলে রাখলেন মেক্সিকোর কিংবদন্তি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ওচোয়ার বিদায়ে শেষ হলো এক যুগ, গ্লাভস তুলে রাখলেন মেক্সিকোর কিংবদন্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ওচোয়ার বিদায়ে শেষ হলো এক যুগ, গ্লাভস তুলে রাখলেন মেক্সিকোর কিংবদন্তি ছবির ক্যাপশন:

মেক্সিকোর ফুটবলে একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। কিংবদন্তি গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। দুই দশকেরও বেশি সময় ধরে মেক্সিকোর গোলবারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রহরী হিসেবে দায়িত্ব পালন করা এই তারকা অবসরের মাধ্যমে রেখে গেলেন অনন্য এক উত্তরাধিকার।

দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে ওচোয়া একমাত্র গোলরক্ষক হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েছেন। এই বিরল অর্জন ফুটবল ইতিহাসে রয়েছে কেবল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদেরও।

তবে তার শেষ বিশ্বকাপটি প্রত্যাশামতো হয়নি। পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বদলি হিসেবে নেমে শেষ ১২ মিনিট গোলবার সামলান। বিশ্বকাপ শুরুর আগেই এটিই যে তার শেষ আসর, তা জানিয়ে দিয়েছিলেন ওচোয়া। ফলে শেষ ম্যাচ শেষে সতীর্থ ও কোচরা তাকে বিশেষ সম্মাননা জানিয়ে আবেগঘন বিদায় জানান।

অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওচোয়া লেখেন, ক্লাব ও জাতীয় দলের হয়ে তিনি নিজের সর্বস্ব দিয়ে খেলেছেন। একজন গোলরক্ষকের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ৯০ মিনিটের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, কারণ একটি সিদ্ধান্ত পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

২০০৩ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা ওচোয়া জানান, নিজের স্বপ্ন তাকে এতদূর নিয়ে যাবে, তা কখনো কল্পনা করেননি। তিনি লাখো সমর্থকের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেক্সিকোর জার্সিতে সর্বোচ্চটা দিতে পেরে তৃপ্তি অনুভব করছেন বলে উল্লেখ করেন।

২০০৫ সালে মেক্সিকো জাতীয় দলে অভিষেক হওয়া ওচোয়া দেশের হয়ে ১৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার নেতৃত্ব ও অভিজ্ঞতায় মেক্সিকো ছয়টি কনকাকাফ গোল্ড কাপ এবং একটি কনকাকাফ নেশনস লিগের শিরোপা জিতেছে।

ওচোয়ার বিদায়ের মধ্য দিয়ে শুধু একজন সফল গোলরক্ষকের ক্যারিয়ারই শেষ হলো না, বরং মেক্সিকান ফুটবলের একটি স্মরণীয় যুগেরও অবসান ঘটল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খেলা দেখতে ছুটি না বাড়াতে নতুন ব্যবস্থা নিচ্ছে কোম্পানিগুলো

খেলা দেখতে ছুটি না বাড়াতে নতুন ব্যবস্থা নিচ্ছে কোম্পানিগুলো