বিদেশি কম্পানিকে সম্পত্তি কেনার সুযোগ দিচ্ছে সৌদি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিদেশি কম্পানিকে সম্পত্তি কেনার সুযোগ দিচ্ছে সৌদি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
বিদেশি কম্পানিকে সম্পত্তি কেনার সুযোগ দিচ্ছে সৌদি ছবির ক্যাপশন: সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনা অঞ্চলে বিদেশি বিনিয়োগে নতুন রিয়েল এস্টেট নীতিমালার সম্ভাবনা।

মুসলমানদের পবিত্র ভূমি সৌদি আরবে এখন থেকে বিদেশি নাগরিক ও কোম্পানির জন্য সম্পত্তি কেনার সুযোগ আরও সহজ করা হয়েছে। দেশটির বিনিয়োগ মন্ত্রণালয় ‘ইনভেস্টর গাইড ২০২৬’ এ নতুন কিছু সংশোধনী এনেছে, যার মাধ্যমে রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, বিদেশি কোম্পানিগুলো সৌদি আরবে সম্পত্তি কিনতে চাইলে তাদের নিজ দেশের বাণিজ্যিক নিবন্ধন সনদ, আর্টিক্যালস অফ ইনকরপোরেশন এবং কোম্পানির প্রতিনিধি নিয়োগ সংক্রান্ত নথি জমা দিতে হবে। এসব নথি অবশ্যই অনুমোদিত অনুবাদ অফিস দ্বারা অনুবাদ এবং সংশ্লিষ্ট সৌদি দূতাবাস দ্বারা প্রত্যয়ন করতে হবে।

এছাড়া কোম্পানিকে সৌদি আরবে একজন অনুমোদিত প্রতিনিধি নিয়োগ করতে হবে এবং তাকে পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিদেশি কোম্পানিগুলোকে নিজ দেশের সৌদি দূতাবাসের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। নিবন্ধনের পর কোম্পানির ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আনা হলে নতুন করে নিবন্ধন নবায়ন করতে হবে।

সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি তাদের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা যাবে, যাতে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হয়। নতুন নিয়মের উদ্দেশ্য হলো বিদেশি রিয়েল এস্টেট বিনিয়োগকে আরও সহজ, নিরাপদ ও নিয়ন্ত্রিত করা।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বৈচিত্র্যময় খাতে রূপান্তরের অংশ। বিশেষ করে ভিশন ২০৩০ বাস্তবায়নে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধারণা করা হচ্ছে, এই পরিবর্তনের ফলে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং নির্মাণ খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি ডিজিটাল ও দূতাবাস-ভিত্তিক যাচাই প্রক্রিয়ার কারণে প্রতারণার ঝুঁকিও কমবে বলে মনে করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারিতে দুই দফায় লম্বা ছুটি

সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারিতে দুই দফায় লম্বা ছুটি