ফিফার দ্বৈত নীতির তীব্র নিন্দা দক্ষিণ আফ্রিকার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফিফার দ্বৈত নীতির তীব্র নিন্দা দক্ষিণ আফ্রিকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
ফিফার দ্বৈত নীতির তীব্র নিন্দা দক্ষিণ আফ্রিকার ছবির ক্যাপশন:

বিশ্বকাপ শুরু থেকেই নানা বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে ফিফা আয়োজিত এই বৈশ্বিক আসর। ভিসা জটিলতা, রেফারিদের প্রবেশে বাধা এবং কঠোর অভিবাসন নীতির কারণে শুরু থেকেই টুর্নামেন্টটি আলোচনার কেন্দ্রে রয়েছে। এবার সেই বিতর্ক আরও গভীর হয়েছে মাঠের রেফারিং সিদ্ধান্ত ঘিরে।

গ্রুপ পর্বের ম্যাচগুলো চলার মধ্যে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানের বিরুদ্ধে ফিফার দেওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দলের কোচ হুগো ব্রুস।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী লাল কার্ডের কারণে থেম্বা জোয়ানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তকে ‘অতিরিক্ত কঠোর’ বলে মন্তব্য করেছেন কোচ হুগো ব্রুস।

এর পাশাপাশি তিনি আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের ম্যাচে লিওনেল মেসির একটি আলোচিত ফাউলের ঘটনাকে সামনে আনেন। অভিযোগ উঠেছে, একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে হুগো ব্রুস বলেন, মেসির ক্ষেত্রে এক নিয়ম এবং থেম্বা জোয়ানের ক্ষেত্রে অন্য নিয়ম কেন—এটাই তার প্রধান প্রশ্ন। তার মতে, ভিএআর এবং রেফারিং সিদ্ধান্তে সমতা থাকা উচিত।

তিনি আরও বলেন, তিনি মেসিকে শাস্তি দিতে চান না, কারণ তিনি বিশ্বমানের খেলোয়াড় এবং তাকে মাঠে থাকা উচিত। তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন সিদ্ধান্তে এমন বৈষম্য দেখা যাচ্ছে।

থেম্বার ফাউলটি তিনি পুনরায় বিশ্লেষণ করে জানান, এটি সরাসরি লাল কার্ড দেওয়ার মতো গুরুতর ছিল না বলেও তার মত।

দক্ষিণ আফ্রিকা দল ইতোমধ্যে থেম্বা জোয়ানের তিন ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কোচ হুগো ব্রুস।

সব মিলিয়ে বিশ্বকাপের মাঠের উত্তেজনার পাশাপাশি রেফারিং সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে, যা টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজকুমার পেরিয়াসামির নতুন ছবিতে শ্রীলীলা

রাজকুমার পেরিয়াসামির নতুন ছবিতে শ্রীলীলা