নৌকায় ভীমরুলির ভাসমান পেয়ারা হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নৌকায় ভীমরুলির ভাসমান পেয়ারা হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
নৌকায় ভীমরুলির ভাসমান পেয়ারা হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত ছবির ক্যাপশন:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির ভীমরুলি গ্রামের ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন। রবিবার (৯ আগস্ট) বরিশাল ও ঝালকাঠি সফরের অংশ হিসেবে তিনি ভীমরুলিতে যান। সেখানে ছোট নৌকায় চড়ে ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখার পাশাপাশি পেয়ারা বাগান পরিদর্শন করেন এবং স্থানীয় চাষি ও বাগান মালিকের সঙ্গে কথা বলেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে রোববার ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরিশাল ও ঝালকাঠি সফরের বিভিন্ন ছবি প্রকাশ করা হয়। একটি ছবির ক্যাপশনে জানানো হয়, ভীমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে এবং পেয়ারা খেয়ে রাষ্ট্রদূত সময় কাটিয়েছেন।

এর আগে আরেকটি ক্যাপশনে রাষ্ট্রদূত বলেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’

নৌকায় ভাসমান বাজার পরিদর্শন

ভীমরুলির ভাসমান পেয়ারা বাজারে গিয়ে রাষ্ট্রদূত ছোট একটি নৌকায় চড়ে বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে সফরসঙ্গীদের নিয়ে একটি ট্রলারে করে পেয়ারা বাগানে যান। সেখানে তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকের সঙ্গে কথা বলেন।

প্রায় এক ঘণ্টা ভীমরুলি এলাকায় অবস্থানের পর সফরসঙ্গীদের নিয়ে বরিশালে ফিরে যান ব্রেন্ট ক্রিস্টেনসেন।

দুই দিনের বরিশাল সফরে রাষ্ট্রদূত

এর আগে শনিবার রাতে দুই দিনের সফরে বরিশালে যান মার্কিন রাষ্ট্রদূত। সফরের শুরুতে তিনি বরিশাল সার্কিট হাউসে যান। দুই দিনের কর্মসূচিতে বরিশালের মিয়া বাড়ির মসজিদ এবং নগরীর সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শনের কথা রয়েছে।

রোববার দুপুরে বরিশালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। এরপর অক্সফোর্ড মিশন চার্চ এবং গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সফরের শেষ পর্যায়ে ঢাকায় ফেরার পথে পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া পরিদর্শন করবেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা আশ্রয়শিবির ঘিরে কক্সবাজারে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি

রোহিঙ্গা আশ্রয়শিবির ঘিরে কক্সবাজারে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি