সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫ ছবির ক্যাপশন:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে নারী, শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাদের র‌্যাবিস (জলাতঙ্ক) প্রতিরোধী টিকা দেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ মোট ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে একটি শিয়াল লোকালয়ে ঢুকে প্রথমে সোনারকান্দী এলাকায় কয়েকজনের ওপর হামলা চালায়। পরে সেটি ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় গিয়ে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। কেউ বাড়ির উঠানে, কেউ বাড়ির সামনে এবং কেউ চলাচলের সময় হামলার শিকার হন। আকস্মিক এ ঘটনায় তিনটি গ্রামেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত গোলজার হোসেন জানান, তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি শিয়াল এসে তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

আরেক আহত মিনহাজ বলেন, শিয়ালটি অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করছিল। একজনকে কামড়ানোর পরপরই সেটি অন্যজনের দিকে ছুটে যাচ্ছিল, যার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, শিয়ালের কামড়ে আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তিনি জানান, সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। বন্য প্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট, ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট, ইনকিলাব মঞ্চের