রাজবাড়ীতে পিস্তলসহ সাবমেশিনগান উদ্ধার, গ্রেপ্তার ২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজবাড়ীতে পিস্তলসহ সাবমেশিনগান উদ্ধার, গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
রাজবাড়ীতে পিস্তলসহ সাবমেশিনগান উদ্ধার, গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:

রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাবমেশিনগান, একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০-এর পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহা. আসাদুজ্জামান।

গ্রেপ্তার দুজন হলেন রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মমিন মোল্লা (৪০) এবং গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলিকেউটিল গ্রামের হাসান আলী বিশ্বাস (৩৬)।

সদর উপজেলায় সাবমেশিনগান উদ্ধার

র‌্যাব জানায়, অভিযানের প্রথম পর্যায়ে রাজবাড়ী সদর থানার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষাখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গোয়ালন্দে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

একই রাতে রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের জলিল মেম্বারের ব্রিজ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে হাসান আলী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্যমতে, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর দুই উপজেলায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ষষ্ঠ বিশ্বকাপে নতুন ইতিহাস, হ্যাটট্রিকের স্বাদ পেলেন মেসি

ষষ্ঠ বিশ্বকাপে নতুন ইতিহাস, হ্যাটট্রিকের স্বাদ পেলেন মেসি