মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের মৃত্যু ছবির ক্যাপশন:

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান।

আফনান ১১ জানুয়ারি সকালে সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হন। তখন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে স্থানান্তর করা হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি কঠোরভাবে অবনত হয়েছে। সেখানে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে। বিশেষ করে মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির উপস্থিতি লক্ষ্য করে জান্তা বাহিনী বিমান হামলা জোরদার করেছে। একই সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলায় সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এই সীমান্ত পরিস্থিতির প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে টেকনাফ ও আশপাশের জনপদগুলোতে পড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাজেটে পানিসম্পদ খাতে বড় বরাদ্দ, এগোচ্ছে পদ্মা ব্যারাজ

বাজেটে পানিসম্পদ খাতে বড় বরাদ্দ, এগোচ্ছে পদ্মা ব্যারাজ