পাবনায় ১৬ জনের শরীরে এইডস শনাক্ত ৭ জনই সমকামী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাবনায় ১৬ জনের শরীরে এইডস শনাক্ত ৭ জনই সমকামী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
পাবনায় ১৬ জনের শরীরে  এইডস শনাক্ত  ৭ জনই সমকামী ছবির ক্যাপশন:
বুধবার (১৭ জুন) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে  হাসপাতালের ‘কী পপুলেশন্‌স-কেপি সেন্টারের’ পক্ষ থেকে ১২ জন এইডস আকান্ত তথ্য জানানো হয়।

‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় পাবনা জেলার এইচআইভি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে করণীয় তুলে ধরেন পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির।

ডা. মনিরুজ্জামান জানান, পাবনায় শিরায় মাদকগ্রহণকারী, নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী, সমকামী ও হিজরা জনগোষ্ঠীর মাধ্যমে আশঙ্কাজনকভাবে এইচআইভি ছড়াচ্ছে। 

কর্মশালায় জানানো হয়- পাবনায় ১৬১৫ জন সমকামী, ৭৬৫ জন‌ নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন শিরায় মাদকগ্রহণকারী শনাক্ত করা হয়েছে। পাবনায় এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে, এর মধ্যে ৭ জনই সমকামী।

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
পরকীয়ার জেরে কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পরকীয়ার জেরে কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা