ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন এনে অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন বিভাগ ও ইউনিটে বদলি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা রমনা বিভাগ থেকে বাড্ডা জোনে, এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-তেজগাঁও থেকে ট্রাফিক-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে প্যাট্রল-মোহাম্মদপুরে, রাকিবুল হাসান সাকিবকে প্যাট্রল-উত্তরা-পূর্বে এবং মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েবভিত্তিক অপরাধ তদন্ত শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে মো. হাবিবুর রহমানকে প্যাট্রল-উত্তরা-পূর্ব থেকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩-এ এবং শাহিবুল ইসলামকে পিওএম বিভাগ থেকে লজিস্টিক বিভাগের অস্ত্রাগারে বদলি করা হয়েছে।
এদিকে, গত ৬ আগস্ট জারি করা আদেশ অনুযায়ী ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানার বদলির আদেশ বাতিল করা হয়েছে বলে ডিএমপির অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এই বদলিকে ঢাকা মহানগর পুলিশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক