প্রধানমন্ত্রীর বিষয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে এনসিপির সাবেক নেতা তানভীর গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধানমন্ত্রীর বিষয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে এনসিপির সাবেক নেতা তানভীর গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
প্রধানমন্ত্রীর বিষয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে এনসিপির সাবেক নেতা তানভীর গ্রেপ্তার ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে গত রবিবার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন সালাউদ্দিন তানভীর। ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিষয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করলে পরবর্তীতে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। তবে এর স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন সালাউদ্দিন তানভীর। একই দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক নোটিশে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিনিসিয়ুসকে বিক্রি করতেও প্রস্তুত রিয়াল, চুক্তি নবায়নে কঠোর

ভিনিসিয়ুসকে বিক্রি করতেও প্রস্তুত রিয়াল, চুক্তি নবায়নে কঠোর