হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিবসহ আটক ৩ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিবসহ আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিবসহ আটক ৩ ছবির ক্যাপশন:

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অপর দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে প্রথমে মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ। এর প্রায় আধা ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকা থেকে সদস্যসচিব মাহদী হাসানকে আটক করা হয়।

পুলিশ জানায়, ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে প্রশাসনের অনুমতি না থাকায় কর্মসূচির অনুমোদন দেওয়া হয়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল আয়োজনের চেষ্টা করা হচ্ছিল। এতে সার্বিক বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হওয়ার চেষ্টা করায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

তবে তিনজনকে আটক করা হলেও ওই সময় কোর্ট মসজিদ এলাকায় আন্দোলনকারী অন্য কাউকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ত্রয়োদশ নির্বাচনে কারা এগিয়ে, জরিপে উঠে এলো চিত্র

ত্রয়োদশ নির্বাচনে কারা এগিয়ে, জরিপে উঠে এলো চিত্র