জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যা বললেন ইশরাক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যা বললেন ইশরাক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যা বললেন ইশরাক ছবির ক্যাপশন:

জামায়াতের নেতাদের হুমকি-ধমকি নিয়ে কড়া মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, গুপ্তদের হুমকি-ধমকি দেখে পাগলেও হাসে।

মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জে. সি. বোস ইনস্টিটিউট ও কলেজে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ২০১৪ সালের পর জামায়াত কোথায় ছিল—এমন প্রশ্ন তুলে তিনি দাবি করেন, বর্তমানে যারা দলটির নেতা, তাদের কেউ কেউ ওই সময়ে ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলেন। তাঁর অভিযোগ, তখন তারা গুপ্ত অবস্থান থেকে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। বর্তমানে তাদের হুমকি-ধমকিকে তিনি কটাক্ষ করে মন্তব্য করেন।

বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কিছু অংশ অতীতে স্বাধীনতাবিরোধী ভূমিকার সঙ্গে যুক্ত ছিল এবং বর্তমানে দ্রব্যমূল্য, গ্যাস ও বিভিন্ন সংকটকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁর দাবি, মবতন্ত্রের মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, তিনি তাদের অবদান অস্বীকার করছেন না। তাঁর বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্টদের অবদান স্বীকৃত হলেও সাম্প্রতিক সময়ে কয়েকজন নেতার কর্মকাণ্ড সেই ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি করছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের জন্য সরকারের নেওয়া পুনর্বাসন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, বাংলাদেশের জ্বালানি খাত দীর্ঘদিন একটি মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে ছিল এবং এর প্রভাব হিসেবে বর্তমানে গ্রামাঞ্চলের মানুষ লোডশেডিংয়ের ভোগান্তি পোহাচ্ছেন। তাঁর মতে, আগের সরকারের সময়ে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের ফল এখন দেশের মানুষকে ভোগ করতে হচ্ছে।

জ্বালানি খাতের সংকট মোকাবিলায় দ্রুত নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নের কথাও জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ইশরাক হোসেন বলেন, কোনো বিদেশি প্রভুর নির্দেশে নয়, বাংলাদেশের জনগণের শক্তিকে ভিত্তি করেই দেশ গঠনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।

অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

পরে ইশরাক হোসেন বিক্রমপুর ভূইয়া মেডিক্যাল কলেজের একটি আলোচনা সভায় অংশ নেন এবং সেখানে বৃক্ষরোপণ করেন। এর আগে স্যার জে. সি. বোস ইনস্টিটিউটে গেলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম