ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু ছবির ক্যাপশন:

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী ক্লাইবার মোরান নামে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জর্ডানের একটি উদ্ধারকারী দল পরিচালিত এই অভিযানের ভিডিওতে দেখা যায়, শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনার পর উদ্ধারকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘটনাটি দুর্যোগের মধ্যেও নতুন আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, শিশুটিকে লা গুয়াইরা রাজ্যের একটি বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজও নিশ্চিত করেছেন যে রাজধানী কারাকাসে তার চিকিৎসা চলছে।

এদিকে গত সপ্তাহে আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১,৯৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। নাসার স্যাটেলাইট তথ্য অনুযায়ী, প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টার মধ্যেই জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেই বিবেচনায় ছয় দিন পর একটি শিশুকে জীবিত উদ্ধার করা উদ্ধার অভিযানের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে দুর্যোগকবলিত এলাকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য, নিরাপদ আশ্রয় এবং মৌলিক সেবার তীব্র সংকট দেখা দিয়েছে। সহায়তা পৌঁছানোর সীমিত সুযোগের কারণে স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনাও বাড়ছে। আগামী ছয় মাসে ক্ষতিগ্রস্ত ৩০ হাজার মানুষের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রাথমিকভাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সতর্ক করে জানিয়েছে, স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম চাপের মধ্যে রয়েছে এবং টিকাদানের হার কম থাকায় হাম ও ডিফথেরিয়ার মতো প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী দল এবং মানবিক সহায়তা ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করেছে। পাশাপাশি নিহতদের দাফন কার্যক্রমও চলমান রয়েছে, আর বহু পরিবার এখনও নিখোঁজ স্বজনদের সন্ধানের অপেক্ষায় দিন কাটাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সিলেট পেট্রোল পাম্পে তেল সিরিয়াল নিয়ে কর্মচারীকে আক্রমণ

সিলেট পেট্রোল পাম্পে তেল সিরিয়াল নিয়ে কর্মচারীকে আক্রমণ