ইরান-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হবে: ডা. শফিকুর রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইরান-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হবে: ডা. শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
ইরান-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হবে: ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন:

ইরান ও Bangladesh-এর মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির Dr. Shafiqur Rahman

বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র Iran-এর রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশ ও ইরানের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা-সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব পায়।

রাষ্ট্রদূত এ সময় জামায়াত আমিরকে জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্য এবং বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। পাশাপাশি দলটির সাংগঠনিক কার্যক্রমের প্রশংসাও করেন।

বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক সংঘাতে নিহত ইরানি নাগরিকদের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করেন এবং যুদ্ধ পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি শান্তি চুক্তি বাস্তবায়ন ও আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের উদ্যোগকে স্বাগত জানান।

বৈঠকে উভয় পক্ষ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু, মেডিকেল ট্যুরিজম এবং স্বাস্থ্যসেবা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়।

রাষ্ট্রদূত বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে আগ্রহী তেহরান। তিনি উন্নয়ন সহযোগিতায় ইরানের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্মার্টফোন আসক্তি কি কমাচ্ছে জন্মহার? গবেষণায় নতুন তথ্য

স্মার্টফোন আসক্তি কি কমাচ্ছে জন্মহার? গবেষণায় নতুন তথ্য