চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ ছবির ক্যাপশন:

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পর ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ের পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে বসতে হবে।

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদা না দিলে চলাচলে বাধা—ঢাকা–ময়মনসিংহ সড়কে তীব্র বিক্ষোভ

চাঁদা না দিলে চলাচলে বাধা—ঢাকা–ময়মনসিংহ সড়কে তীব্র বিক্ষোভ