আজ(১৭ জুন)পুঠিয়া উপজেলা বানেশ্বর পেঁয়াজ হাটে সন্ধ্যার পর হতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধৃত করতে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার ভূমি পুঠিয়া । এসময় উক্ত স্থান হতে ২ জন মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম- রাকিব (২৭) ও পাপ্পু (২৮)। আটককৃত প্রত্যেককে ০৩ মাস মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি শিবু দাশ বলেন ;
যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ