ফুলবাড়ীতে সরকারী গাছ কর্তন ও আত্মসাৎসের অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে সরকারী গাছ কর্তন ও আত্মসাৎসের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2026 ইং
ফুলবাড়ীতে সরকারী গাছ কর্তন ও আত্মসাৎসের অভিযোগ ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারী গাছ কর্তন করে আতসাৎ করার অভিযোগ উঠেছে হাট ইজারাদার ও বিএনপি নেতা পরিচয়দান কারী ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে বনিক সমিতির লোকজন সহ স্থানীয় দোকান দার ও সুধীজন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে। 

সরেজমিনে গিয়ে জানা গেছে, ২৮ (ফেব্রুয়ারী) ভোরবেলা খড়িবাড়ী হাট বাজার পরিচয়চালনাকারী কথিত বিএনপি নেতা মোশারফ হোসেন দুলাল ও তার লোকজন সহ প্রভাব খাটিয়ে খড়িবাড়ী হাট বাজারের পূর্ব পাশে তাহের প্লাজা (মাংসের হাট সংলগ্ন) টয়লেটের পাশে অবস্থিত ৪০-৫০ বছরের পূরনো একটি বৃহৎ আকৃতির সরকারি কড়াই গাছ কর্তন করে আত্নসাৎ করার লক্ষে অজ্ঞাতনামা স্থানে লুকিয়ে রাখে এবং গাছের গোড়ায় মাটি ও বালু দিয়ে ভরাট করে রাখে। 

এ বিষয়ে কথিত বিএনপি নেতা মোশারফ হোসেন দুলাল এর সাথে কথা বললে, তিনি সহ তার লোকজন সাংবাদিকদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন এবং গাছটি সে নির্মান কাজের সুবিধায় কর্তন করেছে বলে জানায়। তিনি আরো জানায় যে, গাছটি আপাতত তার হেফাজতে রয়েছে পরবর্তীতে তিনি উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। গাছটি কর্তনে উপজেলা কিংবা জেলা প্রশাসনের কাউকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, উহার প্রয়োজন মনে করি নাই বিধায় জানাই নি। স্থানীয় লোকজন সহ সাংবাদিকগন কর্তনকৃত সরকারী গাছটি কোথায় আছে উহা জানতে বা দেখতে চাইলে, তিনি কর্তনকৃত গাছটি কোথায় রেখেছে তা বলেন নি এবং দেখাতেও পারে নাই। তবে গাছ কর্তন করার বিষয়ে দাম্ভিকতার সহিত স্বীকার করেন।  

গাছ টি কর্তন করার বিষয়ে খড়িবাড়ী বাজারের ইজারাদার মোহাম্মদ আলী ক্লে এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “গাছ কর্তন করার বিষয়ে তিনি কিছু জানেন না। মোশারফ হোসেন দুলাল আমার হাট বাজার দেখাশুনা করেন। আমি খোজখবর নিয়ে বলতে পারবো তার আগে কিছু বলতে পারবো না”। এ বিষয়ে আমি কিছু জানি না। 

উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার  অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, খড়িবাড়ী বাজারের গাছ কর্তনের অভিযোগটি প্রাথমিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সিলেট অঞ্চলে ১৩ সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প

সিলেট অঞ্চলে ১৩ সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প