নিলামে সস্তায় কিনে চড়া দামে তেল বিক্রি, ভাটারায় গ্রেফতার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিলামে সস্তায় কিনে চড়া দামে তেল বিক্রি, ভাটারায় গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
নিলামে সস্তায় কিনে চড়া দামে তেল বিক্রি, ভাটারায় গ্রেফতার ছবির ক্যাপশন:

রাজধানীর ভাটারা এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক খুচরা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তি জাকির মোল্লা নিলামে প্রতি লিটার তেল ৮০ টাকায় কিনে তা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করছিলেন বলে জানা গেছে। অথচ সরকার নির্ধারিত দাম ছিল লিটার প্রতি ১২০ টাকা।

ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে তেল বিক্রি করছিলেন।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও বিক্রি নিয়ে নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি নিলামে কেনা প্রায় ৭০০ থেকে ৮০০ লিটার ডিজেল ও অকটেন অতিরিক্ত দামে বিক্রি করছিলেন।

পরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তেলসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, জাকির মোল্লার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালা খোলা ঘর আওয়ামী লীগ অফিস নয়, গুদামঘর দাবি বিএনপির

তালা খোলা ঘর আওয়ামী লীগ অফিস নয়, গুদামঘর দাবি বিএনপির