স্লিম হওয়ার রহস্য জানতে চাইতেই ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘স্টুপিড কোয়েশ্চন’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্লিম হওয়ার রহস্য জানতে চাইতেই ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘স্টুপিড কোয়েশ্চন’

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
স্লিম হওয়ার রহস্য জানতে চাইতেই ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘স্টুপিড কোয়েশ্চন’ ছবির ক্যাপশন: গুলশানের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব চিত্রনায়িকা পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সাম্প্রতিক সময়ে তার শারীরিক গড়নে পরিবর্তন এসেছে বলে মনে করছেন অনেকেই। অনেকের মতে, আগের তুলনায় বেশ স্লিম দেখাচ্ছে এই অভিনেত্রীকে।

এ কারণে ভক্তদের মধ্যে কৌতূহলও তৈরি হয়েছে—কীভাবে নিজের মধ্যে এমন পরিবর্তন আনলেন পরীমণি।

সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত ‘রামাদান ফেস্ট’ নামের একটি অনুষ্ঠানে অংশ নেন এই চিত্রনায়িকা। অনুষ্ঠানে তাকে নতুন লুকে দেখা যায়। এদিন তিনি অ্যারাবিয়ান স্টাইলের বোরকা পরেছিলেন। তার সঙ্গে ছিল ছেলে পূণ্যও।

অনুষ্ঠান চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হন পরীমণি। এ সময় একজন সাংবাদিক তার স্লিম হওয়ার রহস্য জানতে চাইলে প্রশ্নটি শুনেই কিছুটা বিরক্ত হয়ে পড়েন তিনি।

মাইক হাতে নিয়ে তিনি বলেন, “স্টুপিড কোয়েশ্চন।” অর্থাৎ বোকার মতো প্রশ্ন।

এরপর কিছুক্ষণ নীরব থাকার পর বিষয়টি নিয়ে নিজের মতামত জানান অভিনেত্রী।

পরীমণি বলেন, “যে আমার সৌন্দর্যের প্রশংসা করেছেন তাকে ধন্যবাদ। কিন্তু এই যে শারীরিক গঠন—চিকন হচ্ছি বা মোটা হচ্ছি—আমার মনে হয় এসব বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত।”

তিনি আরও বলেন, “মানুষ সব ভাবেই সুন্দর। কেউ মোটা হতে পারে, কেউ চিকন, কারও গায়ের রং ভিন্ন হতে পারে। এসব বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় পরীমণি জানিয়েছিলেন যে, তিনি গুলশান শুটিং ক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিকে জানা গেছে, আসন্ন ঈদে মুক্তি পেতে পারে পরীমণি অভিনীত নতুন সিনেমা ‘ডোডোর গল্প’। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যেতে পারে জনপ্রিয় এই অভিনেত্রীকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটকেন্দ্রের সিসিটিভি ভাঙচুর

নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটকেন্দ্রের সিসিটিভি ভাঙচুর