রাজধানীতে ভোটের দিন স্পেশাল ইউনিট মোতায়েন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজধানীতে ভোটের দিন স্পেশাল ইউনিট মোতায়েন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
রাজধানীতে ভোটের দিন স্পেশাল ইউনিট মোতায়েন ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সাধারণ নিরাপত্তার পাশাপাশি রাজপথে সোয়াট ও কে-নাইন ইউনিটের মতো পুলিশের বিশেষায়িত দল মোতায়েন করা হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে ডিএমপির নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ঢাকায় ২৬ হাজার ৫১৫ জন পুলিশ সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবে।

ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তা ছাড়াও স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স মাঠে থাকবে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াট, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান প্রস্তুত থাকবে।

নির্বাচনের আগে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ আশা করছে, একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশেই রয়েছে।” তিনি জানান, কোনো সুনির্দিষ্ট হুমকি বা ঝুঁকির আশঙ্কা নেই, তবে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নিজের টাকা নয়, জনগণের অর্থেই জনপ্রতিনিধি হতে চান দুই প্রার্থ

নিজের টাকা নয়, জনগণের অর্থেই জনপ্রতিনিধি হতে চান দুই প্রার্থ