ভারতের ছাত্রাবাসে সাপের কামড়ে ৩ ছাত্রীর মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের ছাত্রাবাসে সাপের কামড়ে ৩ ছাত্রীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
ভারতের ছাত্রাবাসে সাপের কামড়ে ৩ ছাত্রীর মৃত্যু ছবির ক্যাপশন:

ভারতের মহারাষ্ট্র রাজ্যের গড়চিরোলি জেলায় একটি সরকারি সাহায্যপ্রাপ্ত আবাসিক বিদ্যালয়ের ছাত্রাবাসে মর্মান্তিক সাপের কামড়ের ঘটনায় তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন ছাত্রী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১০ আগস্ট) ভোররাতে জাপটলাই গ্রামের একটি প্রাথমিক ও মাধ্যমিক আবাসিক বিদ্যালয়ের ছাত্রাবাসে ঘুমন্ত অবস্থায় ছয় শিক্ষার্থীকে একটি সাপ কামড় দেয়। সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিক্ষার্থীদের গড়চিরোলি জেলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন ছাত্রীর মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থার হঠাৎ অবনতি হলে জেলা প্রশাসন ও গড়চিরোলি পুলিশের সহায়তায় তাকে আকাশপথে নাগপুরের সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্য দুই শিক্ষার্থীর চিকিৎসাও চলমান রয়েছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষ ছাত্রাবাসের নিরাপত্তা ব্যবস্থা এবং সাপ প্রবেশের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম