এক রাতে ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এক রাতে ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
এক রাতে ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার ছবির ক্যাপশন:

রাশিয়া দাবি করেছে, এক রাতেই ইউক্রেনের ৬০৫টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতভর মস্কো, কৃষ্ণ সাগর অঞ্চলসহ রাশিয়ার বিভিন্ন এলাকায় চালানো ইউক্রেনীয় ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ড্রোন হামলার মুখে পড়েছিল দেশটি। তবে অধিকাংশ ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

হামলার পর বৃহস্পতিবার সকালে ইয়ারোস্লাভল শহরের আকাশে কালো ধোঁয়া দেখা যায়। অঞ্চলটির গভর্নর মিখাইল এভরায়েভ জানান, গত রাতে এই এলাকায় সবচেয়ে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। তার দাবি, শুধু ইয়ারোস্লাভল অঞ্চলেই ৯২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইয়ারোস্লাভল রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। সেখানে দেশের অন্যতম বৃহৎ তেল শোধনাগার অবস্থিত, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হামলার ফলে ওই স্থাপনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে রুশ কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

অন্যদিকে, যুদ্ধের প্রভাব ইউক্রেনের বিভিন্ন এলাকাতেও অব্যাহত রয়েছে। ইউক্রেনীয় সূত্র অনুযায়ী, বালাক্লিয়া শহরে রাশিয়ার হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া সুমি অঞ্চলে পৃথক হামলায় ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে উভয় পক্ষই দূরপাল্লার ড্রোন ব্যবহার করে সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলার দাবি করছে। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে উভয় পক্ষের দেওয়া হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সব সময় সম্ভব হয় না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরব অনুসরণে চাঁদপুরের বহু গ্রামে ঈদুল আজহা পালিত

সৌদি আরব অনুসরণে চাঁদপুরের বহু গ্রামে ঈদুল আজহা পালিত