অস্ত্রোপচারে জটিলতা, নারীকে ৬৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অস্ত্রোপচারে জটিলতা, নারীকে ৬৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
অস্ত্রোপচারে জটিলতা, নারীকে ৬৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ ছবির ক্যাপশন:

চিকিৎসায় অবহেলার অভিযোগে পাকিস্তানের করাচির সিভিল হাসপাতালকে এক নারীকে ৬৫ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এ রায়কে করাচিতে চিকিৎসাসেবায় অবহেলা নিয়ে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নাজমা রিজওয়ান নামে ওই নারী সিভিল হাসপাতাল করাচির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেন। মামলার শুনানি শেষে সিনিয়র সিভিল জজ (সাউথ) হাসপাতাল কর্তৃপক্ষকে ৬০ দিনের মধ্যে তাকে ৬৫ লাখ রুপি দেওয়ার নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ৩ নভেম্বর সন্তান জন্ম দেওয়ার জন্য নাজমা রিজওয়ান হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। তিন দিন পর ৬ নভেম্বর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে বাড়ি ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পেটে ব্যথা ও ফোলাসহ বিভিন্ন জটিলতা দেখা দেয় বলে মামলায় উল্লেখ করা হয়।

পরবর্তী সময়ে অন্য একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় পরীক্ষা-নিরীক্ষায় অস্ত্রোপচার নিয়ে সমস্যা ধরা পড়ে বলে অভিযোগ করেন রিজওয়ান। তার আইনজীবী আদালতে দাবি করেন, অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অবহেলার কারণে তার শরীরে অতিরিক্ত জটিলতা তৈরি হয়। ফলে তাকে পরবর্তী সময়ে আরও চিকিৎসা নিতে হয় এবং দীর্ঘ শারীরিক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়।

মামলার শুনানি শেষে আদালত রিজওয়ানের পক্ষে রায় দেন এবং হাসপাতালকে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের নির্দেশ দেন।

এর আগের দিনও করাচির আরেকটি আদালত চিকিৎসায় অবহেলার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে এক নারীকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ও ২ লাখ রুপি মামলার খরচ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে প্রায় ১৮ লাখ রুপির একটি অতিরিক্ত বিল বাতিল করা হয়।

সাম্প্রতিক এসব রায়ে পাকিস্তানে হাসপাতাল ও চিকিৎসাসেবার মান এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ নিয়ে আইনি জবাবদিহির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পালু শহর

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পালু শহর