ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা ছবির ক্যাপশন:

হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে ভিসা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগের পর বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের সতর্কবার্তা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, কিছু প্রতারক নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে টাকার বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা-সংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাসপোর্টের কপি, ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

হাইকমিশন আরও জানিয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হন, তাহলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ ই-মেইলের মাধ্যমে visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদেশে থাকা করদাতাদের জন্য সহজ হলো ই-রিটার্ন দাখিল

বিদেশে থাকা করদাতাদের জন্য সহজ হলো ই-রিটার্ন দাখিল