বেলুচিস্তানে ২২ হামলায় ২৬ সদস্য নিহতের দাবি বিএলএর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বেলুচিস্তানে ২২ হামলায় ২৬ সদস্য নিহতের দাবি বিএলএর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
বেলুচিস্তানে ২২ হামলায় ২৬ সদস্য নিহতের দাবি বিএলএর ছবির ক্যাপশন:

পাকিস্তানের বেলুচিস্তানে ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আট দিনে ২২টি হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির দাবি, এসব হামলায় পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠীর ২৬ সদস্য নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।

দ্য বেলুচিস্তান পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিএলএর মুখপাত্র জিয়েন্দ বেলুচ এক বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করেন। সংগঠনটির দাবি অনুযায়ী, পাকিস্তানি সেনা, পুলিশ, সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠী, নিরাপত্তা স্থাপনা, অবকাঠামো এবং বাণিজ্যিক যানবাহন এসব হামলার লক্ষ্য ছিল।

বিএলএর ভাষ্য অনুযায়ী, ৯ আগস্ট চাগাইয়ের নক চাহ এলাকায় কোয়েটা-তাফতান বাণিজ্যপথে তিনটি বাণিজ্যিক যান আটক করা হয়। একই রাতে কোয়েটার কামব্রানি রোডে পুলিশের সদস্যদের আটকের দাবিও করে সংগঠনটি।

১০ আগস্ট খারানে একটি পুলিশ চৌকিতে হামলা ও বিস্ফোরক ব্যবহারের দাবি করা হয়। পরদিন কেচের বুয়েদা এলাকায় সরকারপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে হামলার দাবি করে বিএলএ।

১২ আগস্ট চাগাইয়ের একটি পুলিশ স্টেশন বিস্ফোরক দিয়ে ধ্বংস এবং পাকিস্তানি সামরিক বাহিনীর যানবহরে হামলার দাবি করে সংগঠনটি। কালাত, সুরাবসহ বিভিন্ন এলাকাতেও সামরিক বহরে হামলা ও বিস্ফোরণের দাবি করা হয়েছে।

১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত পাঞ্জগুর, নুশকি, তুরবাত, কোয়েটা, চাগাই ও সুরাব এলাকায়ও একাধিক হামলা চালানোর দাবি করে বিএলএ। এসব ঘটনায় সামরিক ও পুলিশ সদস্য হতাহত এবং বিভিন্ন স্থাপনা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়েছে।

তবে বিএলএর এসব হামলা ও হতাহতের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স