টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন ডুয়েল স্মার্টফোন লাইন—ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি। ক্যামন ৫০ সিরিজে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেয়। ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর এবং ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ এটি ব্যবহারকারীর দৈনন্দিন কার্যক্রমকে সহজ করে। পোভা কার্ভ ২ ফাইভজি ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, কার্ভড ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং এআই-ভিত্তিক ইন্টেলিজেন্ট ফিচার সমৃদ্ধ। উভয় ফোনই প্রিমিয়াম ফটোগ্রাফি, লং-লাস্টিং ব্যাটারি ও স্মার্ট এআই সাপোর্টের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা প্রদান করবে।
কসমিক ডেস্ক