স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাল ড্যাব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাল ড্যাব

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাল ড্যাব ছবির ক্যাপশন:

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির নেতারা এক যৌথ বিবৃতিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি দেশের স্বাস্থ্যব্যবস্থা উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন।

বিবৃতিতে ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করেছে। তাদের মতে, একটি সুস্থ জনগোষ্ঠী গড়ে তুলতে স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ অপরিহার্য।

সংগঠনটির নেতারা উল্লেখ করেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এই বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে তারা আশা প্রকাশ করেন।

ড্যাবের মতে, স্বাস্থ্য খাতে বাড়তি বিনিয়োগ সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের ক্ষেত্রেও এ বরাদ্দ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ড্যাব নেতারা আরও বলেন, স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি ইউনিভার্সাল হেলথ কাভারেজ বাস্তবায়নের লক্ষ্যে অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আরও সহজে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবে।

তারা আশা প্রকাশ করেন, বরাদ্দকৃত অর্থ যথাযথ পরিকল্পনা ও স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হলে দেশের স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন, চিকিৎসা সুবিধার সম্প্রসারণ এবং জনগণের চিকিৎসা ব্যয় কমাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিবৃতিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির উদ্যোগকে দেশের সামগ্রিক মানবসম্পদ উন্নয়ন এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়। ড্যাব মনে করে, স্বাস্থ্যসেবাকে অধিকতর সহজলভ্য, আধুনিক ও জনগণমুখী করতে এই ধরনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুমতি নির্বাচন কমিশনে

২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুমতি নির্বাচন কমিশনে