ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান ছবির ক্যাপশন:

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান। এ সময় পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিংমলে আসা ভোটারদের হাতে নির্বাচনি লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগকালে জাইমা রহমান ভোটারদের সঙ্গে কথা বলেন, ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”

গণসংযোগে পরিবেশবান্ধব বীজ বিতরণ করতে দেখা যায় তাকে। এসব বীজ লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান জাইমা রহমান। নির্বাচনি বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনও উপস্থিত ছিলেন। নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকলেও তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে নামেন।

গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে ব্যাংকে জাল টাকা নিয়ে যুবক আটক

কুড়িগ্রামে ব্যাংকে জাল টাকা নিয়ে যুবক আটক