মিঠুনকে দেখতে হাসপাতালে দেব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মিঠুনকে দেখতে হাসপাতালে দেব

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
মিঠুনকে দেখতে হাসপাতালে দেব ছবির ক্যাপশন:

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই লাদাখে শুটিং শেষ করে হাসপাতালে ছুটে গেলেন টালিউড সুপারস্টার দেব। শুক্রবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন অভিনেতা।

জানা গেছে, প্রায় দুই বছর আগে ডান হাতে পাওয়া পুরোনো চোটের চিকিৎসার অংশ হিসেবে বৃহস্পতিবার মিঠুন চক্রবর্তীর হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়। আগে বসানো প্লেটটি অপসারণের জন্য এই অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে ‘দেশু ৭’ সিনেমার গানের শুটিং শেষ করে লাদাখ থেকে দিল্লি ফেরেন দেব। এরপর রাতেই হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মিঠুনদা যেই দলে থাকুন না কেন, উনি আমার বাবার মতো—ছিল, আছে এবং থাকবে। আমি তাঁর ছেলের মতো।’

দেব আরও বলেন, তিনি চান মিঠুন দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ও অভিনয়ে ফিরুন। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানান এই অভিনেতা।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুনের সঙ্গে একটি ছবি প্রকাশ করে দেব লেখেন, ‘আপনি সব সময়ই আমার কাছে একজন বাবার মতো। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনার প্রাপ্য সবকিছুই যেন আপনি পান—এই কামনাই করি।’

রাজনৈতিক অঙ্গনে ভিন্ন অবস্থানে থাকলেও দেব ও মিঠুন চক্রবর্তীর ব্যক্তিগত সম্পর্ক বরাবরই আন্তরিক। অতীতের নানা রাজনৈতিক বিতর্ক কিংবা মতপার্থক্য তাদের বন্ধনকে প্রভাবিত করতে পারেনি। ‘প্রজাপতি’ ও ‘প্রজাপতি ২’-এ একসঙ্গে কাজ করার পর থেকে এই জুটির পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে।

বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জ

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জ