বড় ভাইয়ের বারান্দায় মিলল ছোট ভাইয়ের মরদেহ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বড় ভাইয়ের বারান্দায় মিলল ছোট ভাইয়ের মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
বড় ভাইয়ের বারান্দায় মিলল ছোট ভাইয়ের মরদেহ ছবির ক্যাপশন:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বড় ভাইয়ের ঘরের সামনের বারান্দা থেকে ছোট ভাই আবুল কালাম (৫৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ওই গ্রামের আবাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাকে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী তারেক রহমান