অতিরিক্ত কফি পানে নীরবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি ও মূত্রাশয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অতিরিক্ত কফি পানে নীরবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি ও মূত্রাশয়

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
অতিরিক্ত কফি পানে নীরবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি ও মূত্রাশয় ছবির ক্যাপশন:

ক্লান্তি দূর করতে কিংবা কাজের ফাঁকে শরীর চাঙ্গা করতে অনেকেই কফির ওপর নির্ভর করেন। ক্যাফিনসমৃদ্ধ এই পানীয় সাময়িকভাবে স্নায়ুকে উদ্দীপিত করে মানসিক সতেজতা এনে দেয়। বিশেষ করে চিনি ও দুধ ছাড়া ব্ল্যাক কফি অনেক সময় লিভারে চর্বি জমা কমাতে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত করতে সহায়ক বলেও বিবেচিত হয়।

তবে চিকিৎসকদের মতে, এই উপকারী পানীয়ই মাত্রাতিরিক্ত গ্রহণ করলে শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে কিডনি ও মূত্রাশয়ের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞরা জানান, কফি একটি ডাইইউরেটিক বা মূত্রবর্ধক পানীয়, যা প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। পর্যাপ্ত পানি না পান করলে শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। দীর্ঘ সময় এ ধরনের অভ্যাস চলতে থাকলে হজমের সমস্যাও তৈরি হতে পারে।

ভারতের নয়ডার কিডনি বিশেষজ্ঞ ডা. মনোজ সিংহল জানান, ক্যাফিন যেমন মস্তিষ্ককে সক্রিয় করে, তেমনি অতিরিক্ত গ্রহণে মূত্রাশয়ের ভেতরের আস্তরণে প্রদাহ সৃষ্টি করতে পারে। এতে ধীরে ধীরে মূত্রাশয়ের স্বাভাবিক প্রস্রাব ধারণক্ষমতা কমে যায়।

চিকিৎসকদের মতে, কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে বুঝতে হবে কফির প্রভাব শরীরে নেতিবাচকভাবে পড়ছে। এর মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাবের বেগ, হঠাৎ করে চাপ অনুভব করা, রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া, তলপেটে অস্বস্তি বা ব্যথা এবং প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা।

এই লক্ষণগুলো দীর্ঘদিন অবহেলা করলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই), প্রস্টেট সমস্যা এবং পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকরা পরামর্শ দেন, কফি পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই। তবে প্রতিদিনের কফি গ্রহণ অবশ্যই সীমিত রাখতে হবে এবং পর্যাপ্ত পানি পান নিশ্চিত করতে হবে, যাতে শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের ড্রোন আক্রমণ কুয়েতে

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের ড্রোন আক্রমণ কুয়েতে