ইসি স্থগিত করল চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইসি স্থগিত করল চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
ইসি স্থগিত করল চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়, বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন।

২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট প্রার্থী সংখ্যা ২,০২৯; এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের জন্য মোট ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছোট অভ্যাসেই বড় ক্ষতি—ঝুঁকিতে আপনার কিডনি

ছোট অভ্যাসেই বড় ক্ষতি—ঝুঁকিতে আপনার কিডনি