রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত ছবির ক্যাপশন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার বিশ্ব মেধাস্বত্ব দিবস (World Intellectual Property Day) পালন করা হয়েছে। এবারে দিবসের প্রতিপাদ্য ছিল ‘IP and Sports: Ready, Set, Innovate’, যা ক্রীড়া ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাস্বত্বের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে।

বিশ্ববিদ্যালয়ের  ইনস্টিটিউশনাল কোয়ালিটিঅ্যাসুরেন্সসেল(আইকিউএসি)-এর উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে এদিন সকাল ১০টায় সিনেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, আইকিউএসির পরিচালক প্রফেসর মো. আবু রেজা, অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন ও প্রফেসর মো. মনিমুল হকসহ বিশিষ্ট শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট অন্যরা অংশগ্রহণ করেন। 

উপাচার্য বলেন, উদ্ভাবন ও সৃজনশীলতাকে সুরক্ষা প্রদান এবং ক্রীড়াঙ্গনে মেধাস্বত্বের যথাযথ ব্যবহারের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এবারের এই দিবস পালনের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মেধাস্বত্ব সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুরে তারেক রহমানের জনসভা ঘিরে জনতার ঢল

গাজীপুরে তারেক রহমানের জনসভা ঘিরে জনতার ঢল