জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল, তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল, তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল, তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন: কুমিল্লার বুড়িচংয়ে দায়িত্ব পালনকালে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল মো. ফোরকান।

কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। হামলার পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় একটি সংঘর্ষের ঘটনায় ৯৯৯-এ ফোন পাওয়ার পর তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযোগ যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা একটি সন্ত্রাসী দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল ফোরকানকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে সহকর্মী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

ঘটনার পর বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ ও দেবপুর ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর এলাকা ঘিরে রেখে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান শুরু করা হয়।

ওসি লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ৬ জন আহত

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ৬ জন আহত