বিয়ে করলেন পপ তারকা দুয়া লিপা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিয়ে করলেন পপ তারকা দুয়া লিপা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
বিয়ে করলেন পপ তারকা দুয়া লিপা ছবির ক্যাপশন:

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা। ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। লন্ডনের একটি ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই তারকা জুটির বিয়ে।

আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের বিয়ের প্রথম ছবি প্রকাশ পাওয়ার পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অসংখ্য বার্তা ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের মেরিলিবোন রেজিস্ট্রি অফিসে অনুষ্ঠিত হয় বিয়ের আনুষ্ঠানিকতা। প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ে শেষে রেজিস্ট্রি অফিসের সিঁড়ি দিয়ে নামার সময় স্বজনরা কনফেটি ছুড়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি কালো ট্যাক্সিতে করে স্থান ত্যাগ করেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার। তাদের ব্যক্তিগত জীবনের মতো বিয়ের আয়োজনও ছিল বেশ সীমিত ও গোপনীয়।

তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও উদযাপন এখনো বাকি। জানা গেছে, আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন এই তারকা দম্পতি। ঐতিহাসিক সপ্তদশ শতাব্দীর ভিলা ভালগুয়ারনেরাতে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অতিথিদের জন্য ইতোমধ্যে বিলাসবহুল ভিলা ইগিয়া হোটেল সংরক্ষণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্বের বিনোদন ও ফ্যাশন অঙ্গনের বহু তারকা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন সংগীত কিংবদন্তি Elton John, সংগীত প্রযোজক Mark Ronson, পপ তারকা Charli XCX এবং ফ্যাশন ডিজাইনার Donatella Versace

দুয়া লিপা ও ক্যালাম টার্নারের সম্পর্ক প্রথম আলোচনায় আসে ২০২৪ সালে। যদিও তারা ব্যক্তিগত জীবনকে সবসময় মিডিয়ার স্পটলাইট থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। পরে ২০২৫ সালের জুন মাসে একটি সাক্ষাৎকারে দুয়া লিপা তাদের বাগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

বাগদানের প্রায় এক বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবনের যাত্রা শুরু করলেন এই তারকা যুগল। ভক্তদের প্রত্যাশা, ব্যক্তিগত জীবনের মতো পেশাগত জীবনেও তারা নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সুদানে ত্রাণবহরে ড্রোন হামলা, নিহত ৩ ত্রাণকর্মী

সুদানে ত্রাণবহরে ড্রোন হামলা, নিহত ৩ ত্রাণকর্মী