হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের ছবির ক্যাপশন: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে কঠোর নিয়ন্ত্রণ ও সতর্কতা জারি করেছে ইরান।

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করেছে ইরান। একই সঙ্গে বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া)। এই নির্দেশনার মাধ্যমে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শনিবার (৩০ মে) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা এখন থেকে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হবে। ফলে এই জলপথ দিয়ে চলাচলকারী সব ধরনের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য নৌযানকে নির্ধারিত রুট মেনে চলাচল করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রণালি ব্যবহার করার আগে ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই নির্দেশনা লঙ্ঘনের ফলাফল গুরুতর হতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীগুলোকেও সতর্ক করা হয়েছে। তেহরান জানিয়েছে, সমুদ্রপথের ব্যবস্থাপনা বা চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়ে থাকে। ফলে এখানে কোনো ধরনের উত্তেজনা বা বিধিনিষেধ আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন।

এদিকে নতুন এই নির্দেশনার পর আন্তর্জাতিক পর্যায়ে নজর এখন হরমুজ প্রণালির পরিস্থিতির দিকে, কারণ এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রিয়জনকে দেখতে এসে একই পরিবারের ৮ জনের মৃত্যু

প্রিয়জনকে দেখতে এসে একই পরিবারের ৮ জনের মৃত্যু