তেলের দাম নিয়ে গুজবের মধ্যেই চাহিদা বৃদ্ধি, সতর্ক করলেন জ্বালানিমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তেলের দাম নিয়ে গুজবের মধ্যেই চাহিদা বৃদ্ধি, সতর্ক করলেন জ্বালানিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
তেলের দাম নিয়ে গুজবের মধ্যেই চাহিদা বৃদ্ধি, সতর্ক করলেন জ্বালানিমন্ত্রী ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি এবং গুজবের কারণে দেশের জ্বালানি তেলের বাজারে হঠাৎ চাহিদা বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শনকালে তিনি জনগণকে অতিরিক্ত তেল ক্রয় ও মজুদ না করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি বিশেষভাবে চালক ও সাধারণ জনগণকে অনুরোধ করেন, কেউ বাড়তি তেল মজুদ করবেন না এবং অহেতুক আতঙ্ক ছড়াবেন না।

এদিকে জ্বালানি তেলের ব্যবহার নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত চাপ কমানোর জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দৈনিক রেশনিং নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী:

  • মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার

  • প্রাইভেট কার সর্বোচ্চ ১০ লিটার

  • জিপ ও মাইক্রোবাস সর্বোচ্চ ২৫ লিটার পেট্রল/অকটেন

  • পিকআপ ও লোকাল বাস সর্বোচ্চ ৮০ লিটার

  • দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাক সর্বোচ্চ ২২০ লিটার ডিজেল

মন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতি অস্থির হলেও জনগণ সচেতন থাকলে তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না। তিনি সবাইকে অনুরোধ করেন, প্রয়োজনের বেশি তেল সংগ্রহ থেকে বিরত থাকুন এবং নিয়ম অনুযায়ী রেশনিংয়ের আওতায় তেল ব্যবহার করুন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নারায়ণগঞ্জে দূষণ রোধে হাইকোর্টের কঠোর পদক্ষেপ

নারায়ণগঞ্জে দূষণ রোধে হাইকোর্টের কঠোর পদক্ষেপ