ফুলবাড়ীতে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ৩৫ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ৩৫ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
ফুলবাড়ীতে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ৩৫ বছর পূর্তি ও ঈদ  পুনর্মিলনী ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ৩৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বালারহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (২৯ মে) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুড়িগ্রাম জজকোর্টের অ্যাডভোকেট আশরাফুল আলম।
বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, পশ্চিম ফুলমতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান এবং নাওডাঙ্গা ডি.এস দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ওমর আলী।

 সন,  উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উত্তরবঙ্গে সাড়া জাগানো শিল্পীদের পরিবেশনায়  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলনীর সমাপ্তি ঘটে। 

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি

তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি