সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উচ্ছ্বসিত জনতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উচ্ছ্বসিত জনতা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উচ্ছ্বসিত জনতা ছবির ক্যাপশন:

আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে জেলাজুড়ে প্রস্তুতির আমেজ তৈরি হয়েছে। সফরকে ঘিরে প্রশাসন ও সংশ্লিষ্টদের তৎপরতায় ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন ও প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সফরের মূল অনুষ্ঠানস্থল সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী জানান, সিলেটবাসী সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্বাগত জানাতে প্রস্তুত থাকে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জনগণের মধ্যে আলাদা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, সফরকে সামনে রেখে জেলা স্টেডিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রস্তুত করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে সিলেট অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের চলমান অগ্রগতিতে নতুন গতি আসবে। স্থানীয় জনগণের মধ্যেও এই সফর ঘিরে আশাবাদ ও উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

এসময় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ